কাস্টমস দিবসে চঞ্চল চৌধুরী

বিনোদন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ০০:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৫:০৯

নাটকের একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী

বিমানবন্দরে ডেড বডি নিয়ে এ কী করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী! ক্রসবর্ডার স্মাগলিং কীভাবে স্বর্ণমানবের জীবনকে ‘নো এক্সিট’ দ্বন্দ্বের মুখে ঠেলে দিলো? এর সুরাহা কীভাবে হবে?
এমন চাঞ্চল্যকর নানা ঘটনা নিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসে চ্যানেল আইতে দেখানো হবে বিশেষ নাটক ‘স্বর্ণমানব-২’।
গত বছর আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে একই চ্যানেলে প্রচার হয়েছিল ‘স্বর্ণমানব-১’। ইউটিউবে সেটি ৩৯ লাখ দর্শক দেখেছেন। সেই ধারাবাহিকতায় এবারও চাঞ্চল্যকর গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন পর্বটি।
চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন তিশা, আমানুল হক হেলাল, কচি খন্দকার, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, সুজাত শিমুল, খালিদ মাহমুদ, মাসুদ প্রমুখ।
ড. মইনুল খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রচার হবে ২৬ জানুয়ারি রাত ৮টায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প