আলিয়ার ফ্ল্যাট কেনার হ্যাটট্রিক

বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৯, ১২:৩১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

আলিয়া ভাট

বলিউডে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সম্ভবত সবচেয়ে এগিয়ে আলিয়া ভাট। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ায় নির্মাতাদের কাছে তার চাহিদাই এখন বেশি। অভিনয়ের বাইরে ভূ-সম্পত্তিতে বড় অঙ্কের বিনিয়োগ করছেন তিনি। ইতোমধ্যে দুটি ফ্ল্যাট কিনেছেন ২৫ বছর বয়সী এই তারকা।

এবার ফ্ল্যাট কেনায় হ্যাটট্রিক করলেন আলিয়া। নিজের তিন নম্বর বাসস্থানটি কিনেছেন মুম্বাইয়ের জুহুতে। এর মূল্য ১৩ কোটি রুপি। ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩০০ বর্গফুট। নিজের প্রতিষ্ঠান এটারনাল সানশাইন প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেডের নামে এটি কিনেছেন আলিয়া।

তবে অ্যাপার্টমেন্টটির আগের মালিক শিমিত ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেডের আশা ছিল ৭ কোটি ৮৬ লাখ রুপিতে তিনি এটি বিক্রি করতে পারবেন। তবে আলিয়া তাকে ১৩ কোটি ১১ লাখ রুপি দিতে রাজি হন। ফ্ল্যাটের নিবন্ধন হয়েছে আন্ধেরির সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে। বেশি দাম দিয়ে কেনায় স্ট্যাম্প খরচ হয়েছে ৬৫ লাখ রুপিরও বেশি।

এদিকে আলিয়ার নতুন ছবি ‘গলি বয়’ মুক্তি পাবে শিগগিরই। এতে তাকে দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে। করণ জোহর প্রযোজিত বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কলঙ্ক’ ও রণবীর কাপুরের বিপরীতে ‘ব্রক্ষ্মাস্ত্র’ আছে তার হাতে। এছাড়া মহেশ ভাটের পরিচালনায় ‘সড়ক টু’ ছবির কাজও করছেন তিনি।

সূত্র: বলিউড হাঙ্গামা

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প