নৌকায় ভাসলেন ফারিয়া, ঘোড়ার গাড়িতে অপু! (ছবি ও ভিডিও)

সুধাময় সরকার
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

দূর হতে নৌকায় ভেসে আসছেন নতুন বৌ তীরে এসে পৌঁছালো নৌকা নৌকায় ভেসে ভেসে পরীর বেশে বিয়ের আসরে হাজির হলেন নববধূ শবনম ফারিয়া! এমন নয়নাভিরাম দৃশ্য সচরাচর মেলে না, এমনটাই বললেন চমকে ওঠা উপস্থিত অতিথিরা।
অন্যদিকে একই সময়ে লেকের পাড় ধরে ঘোড়ার গাড়িতে চেপে এলেন বর হারুন অর রশিদ অপু।
ঘোড়ার গাড়ি থেকে নেমেই তরুণ-তরুণীদের হাতে ধরা পড়লেন বর উন্মুক্ত আকাশের নিচে অনুষ্ঠানস্থলে এসে যখন দেখা হলো দুজনার, সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে একে অপরের কপালে কপাল ছুঁয়ে বিনিময় করলেন চোখের ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘হৈমন্তী’ অবলম্বনে যার অর্থ হয়তো এমনই দাঁড়ায়- ‘আমি পাইলাম, ইহাকে পাইলাম’ অথবা ‘সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ’।
নৌকায় ভাসলেন ফারিয়া, ঘোড়ার গাড়িতে অপু! (ছবি ও ভিডিও) আজ (১ ফেব্রুয়ারি) দুপুরে ঠিক এভাবেই বসন্তের প্রেমময় বার্তা ছড়িয়ে অভিনেত্রী শবনম ফারিয়ার বিবাহোত্তর সংবর্ধনা হলো। মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার গভীরে, নয়নাভিরাম ‘জল-জোছনা’য় উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত হয় এটি।
বেলা সাড়ে তিনটা নাগাদ পাশের লেক ধরে সাজানো নৌকায় ভেসে অনুষ্ঠানস্থলে হাজির হন শবনম ফারিয়া। একই সময়ে ঘোড়ার গাড়িতে চেপে আসেন বর হারুন অর রশিদ অপু। তবে তারও আগে থেকেই হাজির ছিলেন দুই পরিবারের স্বজন, গণমাধ্যমকর্মী, নির্মাতা-প্রযোজক আর তারকা শিল্পীরা।
নৌকায় ভাসলেন ফারিয়া, ঘোড়ার গাড়িতে অপু! (ছবি ও ভিডিও) উল্লেখযোগ্য শিল্পীরা হলেন নিমা রহমান, মৌ, বিপাশা হায়াত, সালাহউদ্দিন লাভলু, অপি করিম, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, মৌসুমী নাগ, তিশা, ভাবনা, রুনা খান, শোয়েব, মম, অর্ষা, মৌসুমী হামিদ, আজমেরী হক বাঁধন, মনিরা মিঠু, সজল, এফএস নাঈম, নাবিলা, মারিয়া নূর, শ্রাবণ্য, সিয়াম, সাঈদ বাবু, অর্ণব অন্তু, নির্মাতা এসএ হক অলিক, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, পিকলু চৌধুরী, শাহীন কবির টুটুল, মাবরুর রশীদ বান্নাহ, সংগীতশিল্পী প্রীতম হাসান, পূজা প্রমুখ।
নৌকায় ভাসলেন ফারিয়া, ঘোড়ার গাড়িতে অপু! (ছবি ও ভিডিও) পুরো অনুষ্ঠানে চলতে থাকে একটি বিশেষ গান। ‌মমতাজের গাওয়া ‘দেবী’ সিনেমার এই গানটির নাম ‘দোয়েল পাখি কন্যারে’। যে ছবির অন্যতম চরিত্রে ছিলেন শবনম ফারিয়া নিজেও।  
সাংবাদিক দলের আশীর্বাদ পর্ব! এদিকে গত ২৬ জানুয়ারি ফারিয়ার মেহেদি অনুষ্ঠান হয়। ৩১ জানুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে হয়ে গেল শবনম-অপুর গায়ে হলুদ অনুষ্ঠান। যেটির নাম দিয়েছিলেন ‘চ্যালেঞ্জিং টাইম!’ ঐ অনুষ্ঠানেও তারকা শিল্পীদের সমাগম ছিলো চোখে পড়ার মতো। গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে সেটি অনুষ্ঠিত হয়।
নৌকায় ভাসলেন ফারিয়া, ঘোড়ার গাড়িতে অপু! (ছবি ও ভিডিও) এর আগে গত বছর ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুক দেয়ালে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন।
তখন ফারিয়া বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘দুই বছর আগেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। ওই সময় অপুর বাবা মারা যাওয়ায় তা হয়নি। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে আমাদের বন্ধুত্ব হয়। ফেসবুকে আমাদের দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এরপর ফেসবুকে কথা বলতে বলতে আমাদের দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের (২০১৮) ফেব্রুয়ারিতে আমাদের আংটিবদল হয়।’
নৌকায় ভাসলেন ফারিয়া, ঘোড়ার গাড়িতে অপু! (ছবি ও ভিডিও) শবনম ফারিয়ার স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।

রইলো নববধূর নৌকায় ভেসে আসার ভিডিও:

ছবি: নন্দ ঘোষ/ ভিডিও: ওয়ালিউল মুক্ত

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প