ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় তারা!

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৪

ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় তারা! ঢাকা শহর তখনও জেগে ওঠেনি, যাকে বলে সাতসকাল। সেই খুব সকালে কুয়াশা গায়ে মেখে রাজধানীর হাতিরঝিলে হাজির তিন তারকা অপু বিশ্বাস, নিপুণ ও বিন্দু। তাও একেবারে দৌড়বিদ সেজে। কারণটা ম্যারাথন দৌড়।
গত কয়েক বছরের মতো এবারও শীতের সকালে ভিন্ন এই আয়োজন করেছিল ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ। মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশে গতকাল (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় হাতিরঝিলে এটি আয়োজন করা হয়। চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ ও টিভি অভিনেত্রী বিন্দু ছাড়াও যেখানে হাজির হয়েছিলেন চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক, অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনসহ অনেকেই।
মূলত তারা উদ্বোধনী ও পুরস্কার বিতরণীতে অংশ নেন।
ব্র্যাক ব্যাংক জানায়, ‘ব্র্যাক ব্যাংক দৌড়-২০১৯: কল্যাণের পথচলা’ নামের এ প্রতিযোগিতা মূল উদ্দেশ্য ফান্ড তৈরি করা। এর অর্থ দিয়ে শিশুদের চিকিৎসা সেবায় ব্যবহার করা হবে। আয়োজনে আরও অংশ নেন  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ।

আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় তারা! সারাদেশ থেকে আসা ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তারা এই ম্যারাথন দৌড়ে অংশ নেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প