সেন্সর বোর্ডের ভূয়সী প্রশংসা পেল ‘ফাগুন হাওয়ায়’

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৬

তিশা তৌকীর ও সিয়াম আহমেদ। ছবি- সংগৃহীত

‘চমৎকার ছবি। খুব ভালো লেগেছে। একেবারে আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে ছবিটি’—তৌকীর আহমেদের নতুন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ প্রসঙ্গে এভাবেই প্রশংসা করলেন মুশফিকুর রহমান গুলজার।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ এই সদস্য আজ (৪ ফেব্রুয়ারি) কথাগুলো বাংলা ট্রিবিউনকে বলেন। গতকাল বিকালে এর প্রদর্শনী হয়। শুধু গুলজার নন, পুরো সেন্সর বোর্ডই চলচ্চিত্রটি নিয়ে প্রশংসা করেছে।

মহান ভাষা আন্দোলনের সময়ে মফস্বলের মানুষের ভাবনা, আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।
এখানে বিপ্লবী চরিত্র হাজির হয়েছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান ও সাজু খাদেম। পাকিস্তানি কর্মকর্তা হিসেবে এসেছেন ‘লগান’-খ্যাত অভিনেতা যশপাল শর্মা। এছাড়া আছেন ফারুক আহমেদ, হাসান আহমেদসহ অনেকে।

প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্মস। ছবিটি পরিবেশনার দায়িত্বে থাকা প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বাংলা ট্রিবিউনকে জানান, ১৫ ফেব্রুয়ারি এটি মুক্তি দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন।

ফাগুন হাওয়ায় ছবির পোস্টার

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প