‘এটা আমার জন্য আশীর্বাদ’

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭

রেকর্ডিংয়ে কাজী শুভ ও এন্ড্রু কিশোর

‘সোনা বউ’ খ্যাত কণ্ঠশিল্পী কাজী শুভ গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন। তার সুরে গেয়েছেন দেশের অনেক নন্দিত শিল্পী।
তবে এবারের বিষয়টি তার কাছে বেশ আলাদা। প্রথমবার সুর করলেন প্লেব্যাক কিংবদন্তি এন্ড্রু কিশোরের জন্য।
৪ ফেব্রুয়ারি রেকর্ড হওয়া এই গানটি প্রসঙ্গে কাজী শুভর ভাষ্য এমন, ‘এ পর্যন্ত আমি অনেক বড়মাপের শিল্পীর জন্য গান করেছি। তবে এবারের কাজটি আমার জন্য অনেক প্রশান্তির। কারণ, আমার কাছে সব সময়ই এন্ড্রু দাকে সেরাদের সেরা মনে হয়। বলতে পারেন তিনিই আমার আইডল। সেই মানুষটি এবার আমার সুরে গাইলেন, এরচেয়ে বড় আনন্দ কিছু হতে পারে না। গানটি গেয়ে দাদা নিজেও প্রশংসা করেছেন। সুরকার হিসেবে এটা আমার জন্য আশীর্বাদের মতো।’
‘অগণিত তারার মাঝে খুঁজি আমি তোমায়, চাঁদ থাকে অবিরাম তোমারই পাহারায়’—এমন কথার গানটি লিখেছেন সালাম খোকন। গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
শুভ জানালেন, চলতি মাসেই ভালোবাসা দিবস উপলক্ষে ‘কলের গান’ মাল্টিমিডিয়া থেকে প্রকাশ হবে গানটির ভিডিও। এতে দুজন মডেল ছাড়াও কণ্ঠশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন এন্ড্রু কিশোর।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প