সালমান শাহ’র ২৫ ছবির নামে আগুনের গান

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১২

  সালমান শাহ ও আগুন। ছবি- সংগৃহীত

‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় পথচলা শুরু করেন বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ। একই ছবিতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন কণ্ঠশিল্পী আগুন।

এরপর দুজনকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাফল্য ছুঁয়েছেন তারা জনপ্রিয়তায়। ব্যক্তিজীবনেও সালমান-আগুন ভালো বন্ধু ছিলেন। পর্দায় সালমান শাহের ঠোঁট মেলানো বেশিরভাগ গানই গেয়েছেন আগুন। যদিও মাত্র তিন বছরের মাথায় সেই ধারাবাহিকতায় টান পড়ে। আগুনকে রেখে না ফেরার দেশে চলে যান সালমান।
মূলত সেই ভাবনা আর স্মৃতিকাতরতা থেকে নতুন একটি গান গাইলেন আগুন। যে গানে উঠে এসেছে সালমান শাহ অভিনীত ২৫টি সিনেমার নাম। সালমান শাহের ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে এই গানটির পরিকল্পনা করেছে নূর ক্রিয়েশনস। এর নাম রাখা হয়েছে ‘লাভ ইউ সালমান শাহ’।
ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি গানটির ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল রোদ্দুর এন্টারটেইনমেন্টে। এর কথা লিখেছেন নিহার আহমেদ ও নবাব আমিন। সুর ও সংগীতায়োজনে আছেন মুরাদ নূর। ভিডিওতে মডেল হয়েছেন সুপার হিরো-খ্যাত সাগর। তার সঙ্গে অংশ নিয়েছেন তিন অভিনেত্রী এস কে তৃষ্ণা, মাসুদা রানি ও রুহি আফরোজ। হেলাল ইসলামের নির্দেশনায় ভিডিওটির দৃশ্যধারণ হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে।

গায়ক আগুন বলেন, ‘আমার আর সালমানের ক্যারিয়ার একসঙ্গে শুরু। আমরা ছিলাম একে অপরের পরিপূরক। দায়বদ্ধতা থেকেই কাজটি করা। চমৎকার কথা ও সুরের মেলবন্ধনে গানটি তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি সবার ভালো লাগবে।’
তিনি আরও জানান, গানের মধ্যে নব্বই দশকের একটা আমেজ রাখা হয়েছে। ভিডিওটিতেও নব্বই দশককে ধরা হয়েছে।

গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন :

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প