নীরবতার গল্পে সজল-সারিকা

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮

একটি দৃশ্যে সারিকা ও সজল

বৃদ্ধ বয়সে হঠাৎ দেখা হয় সাবা আর আবিরের। দুজন মুখোমুখি থমকে দাঁড়ায়। কেউ কোনও কথা বলতে পারে না।
এবার একটু পেছনে যাওয়া যাক। সাবা আর আবির দুজন ছিলো বিশ্ববিদ্যালয়ের বন্ধু। শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাদের সম্পর্ক। ছিলো ভালোবাসার বন্ধনও। আবির ছিল একটু খামখেয়ালি স্বভাবের। সাবা আবিরকে বিয়ে করতে চায় কিন্তু সে রাজি হয় না। মূলত সেই থেকে কথা বন্ধ করে দুজনে।
প্রায় তিরিশ বছর পর আবার যখন তারা মুখোমুখি হলো, তখনও নীরবতা নেমে এলো তাদের মাঝে!
এমনই এক নীরবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তুই কে আমার’। এতে সাবা চরিত্রে অভিনয় করেছেন সারিকা। আর আবির চরিত্রে সজল। এছাড়াও অভিনয় করেছেন রিপন, সুমন, পাপড়ি প্রমুখ।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। নির্মাতা জানান, শনিবার (১৬ তারিখ) রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে ভালোবাসা দিবসের অনুষ্ঠানমালার বিশেষ এই নাটক।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প