৯১তম অস্কার: শব্দ সম্পাদনা ও মিশ্রণে সেরা ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’

বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩১

৯১তম অস্কার: শব্দ সম্পাদনা ও মিশ্রণে সেরা ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে শব্দ সম্পাদনা বিভাগে সেরার স্বীকৃতি পেলো ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’। এর সুবাদে প্রথমবার অস্কার জিতেছেন জন ওয়ারহার্স্ট ও নিনা হার্টস্টোন।

কুইন ব্যান্ডের প্রয়াত গায়ক ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ পরিচালনা করেছেন ব্রায়ান সিঙ্গার। এতে বিখ্যাত কিছু গানের ব্যবহার রয়েছে।
শব্দ সম্পাদনা বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ফার্স্ট ম্যান’, ‘অ্যা কোয়াইট প্লেস’, ‘রোমা’।
শব্দ সম্পাদনা বিভাগের পর শব্দ মিশ্রণেওে সেরার স্বীকৃতি পেলো ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’। এর সুবাদে প্রথমবার অস্কার জিতেছেন পল ম্যাসি, টিম ক্যাভাজিন ও জন ক্যাসালি।
কুইন ব্যান্ডের প্রয়াত গায়ক ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ পরিচালনা করেছেন ব্রায়ান সিঙ্গার। এতে বিখ্যাত কিছু গানের ব্যবহার রয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কারে কোন উপস্থাপক নেই। মূল আয়োজন শুরুর আগে এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প