৯১তম অস্কার: মৌলিক সুরেও সেরা ‘ব্ল্যাক প্যান্থার’

বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২০

৯১তম অস্কার: মৌলিক সুরেও সেরা ‘ব্ল্যাক প্যান্থার’ মার্ভেল এন্টারটেইনমেন্টের সুপারহিরো ছবি ‘ব্ল্যাক প্যান্থার’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে পোশাক পরিকল্পনা ও শিল্প নির্দেশনা বিভাগের পর মৌলিক সুরেও সেরা হলো।

পুরস্কারটি পেয়েছেন সুরকার লুডউইগ গোরানসন।
একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ (টেরেন্স ব্ল্যাঙ্কার্ড), ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ (নিকোলাস ব্রাইটেল), ‘আইয়েল অব ডগস’ (আলেক্সান্ড্রা দেসপ্লাঁ) এবং ‘ম্যারি পপিনস রিটার্নস’ (মার্ক শাইম্যান, স্কট উইটম্যান)।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।
এবারের অস্কারে কোনও উপস্থাপক নেই। মূল আয়োজন শুরুর আগে এক ঘণ্টা ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় পা মাড়িয়েছেন তারকারা।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প