চারবার সফল, তাই আবারও একসঙ্গে ইমরান-বৃষ্টি

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

ইমরান ও বৃষ্টি। নতুন গানের দৃশ্যে তারা

‘‘বৃষ্টির সঙ্গে আমার গাওয়া আগের চারটি গানগুলো হলো- 'আমি নেই আমাতে', 'বলো সাথিয়া', 'আজ ভালোবাসো না', 'যদি হাতটা ধরো'। এগুলো সবই শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এগুলোর ভিউ ৭০ লাখ থেকে ১ কোটির মধ্যে আছে।’’
এমন তথ্য পাওয়া গেল সংগীতশিল্পী ইমরানের কাছে।
আর কারণটা হলো- এ জুটি আবারও আসছেন। পঞ্চমবারের মতো তারা তৈরি করেছেন 'কিছু কথা' শিরোনামের গান। এর সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। লিখেছেন রবিউল ইসলাম জীবন।
গায়িকা বৃষ্টি বলেন, 'ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের গানগুলোর সবই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার, মেলোডি ধাঁচের। দুদিন ধরে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। এতে দর্শকরা নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন।’
ইমরান আর একটু যোগ করে বলেন, ‘আগের মতোই এই গানটি নিয়েও আমি খুব আশাবাদী। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। আমার ভক্ত-শ্রোতাদের জন্য এটা একটা চমক বলতে পারেন।'

জানা যায়, ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এটি পরিচালনা করেছেন ভিকি জায়েদ। এতে মডেল হয়েছেন ইমরান ও বৃষ্টি দুজনই।
আমি নেই আমাতে:

যদি হাতটা ধরো:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান