রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে: শাকিব-ফারিয়া (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৬

শাকিব খান ও ফারিয়া

ঢালিউড কিং শাকিব খান ও নুসরাত ফারিয়ার রসায়ন পর্দায় আসছে শিগগিরই। তবে কেমন হতে যাচ্ছে সেটা; তার একটা নমুনা পাওয়া গেল গতকাল (২৫ ফেব্রুয়ারি) রাতে। ইউটিউবে অবমুক্ত হয়েছে এ জুটির প্রথম চলচ্চিত্র ‘শাহেনশাহ’-এর গান ‘রসিক আমার’।

প্রকাশের কয়েক ঘণ্টা পার হতেই পাঁচ লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে গানটি।

‘রসিক আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে’—এমন গানের কথায় কণ্ঠ দিয়েছেন কণা ও স্যাভি। সংগীতায়োজন করেছেন স্যাভি। লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। গানের কোরিওগ্রাফি করেছেন পশ্চিম বাংলার বাবা যাদব। এর দৃশ্যধারণ করা হয়েছে বিএফডিসিতে। গানটিতে হাজির হয়েছেন শাকিব ও ফারিয়া দুজনই।

শামিম আহমেদ রনীর পরিচালনায় এ ছবিতে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া। নায়িকা বলেন, ‘ছবিটি দর্শকদের পুরোপুরি বিনোদন দেবে। যার কিছু হলেও এই গানে আঁচ করা যাবে।’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ সিনেমাটিতে শাকিব-ফারিয়া ছাড়া আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন ও মিশা সওদাগর। সব ঠিক থাকলে ছবিটি আসছে ২২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা যায়।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প