আবার জয়বাংলা কনসার্ট, থাকছে ৮ ব্যান্ড

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪

আর্টসেল, আর্বোভাইরাস, চিরকুট, লালন ও শূন্য তরুণ প্রজন্মের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরতে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়বাংলা কনসার্ট’।

এতে অংশ নেবে দেশের ৮টি ব্যান্ড। এগুলো হলো- আর্টসেল,  চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’র অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। এটি তাদের পঞ্চম আয়োজন।

ইয়াং বাংলা জানায়, আগামী ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি হবে। বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। ব্যান্ডগুলো নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে।

জানা যায়, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কনসার্টে প্রবেশের টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। আগামী ১ মার্চ থেকে এ প্রক্রিয়া শুরু হবে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রদান করতে হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প