‘আগের মতোই এ গানটি নিয়ে আমি খুব আশাবাদী। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। আমার ভক্ত-শ্রোতাদের জন্য এটা একটা চমক বলতে পারেন।'
কিছু দিন আগে 'কিছু কথা' গানটি নিয়ে এভাবেই বলেছিলেন গায়ক ইমরান মাহমুদুল।
২৬ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে অবমুক্ত হয়েছে। আর তাতেই ‘চমক’ রহস্য পাওয়া গেল। ভিডিওটি অভিনয় করেছেন গানের দুই কণ্ঠশিল্পী ইমরান ও বৃষ্টি। মূলত ইমরান এতে হাজির হয়েছেন খলচরিত্রে। ভিডিওটির পুরোটা সময় তাকে ইতিবাচক হিসেবে দেখা গেলেও এর শেষে বোঝা যায় তিনি মূলত নেতিবাচক ভূমিকায় আছেন।
'কিছু কথা' গানের মাধ্যমে পঞ্চমবারের মতো হাজির হলেন ইমরান-বৃষ্টি জুটি। এর সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। লিখেছেন রবিউল ইসলাম জীবন।
গায়িকা বৃষ্টি বলেন, 'ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের গানগুলোর সবই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার, মেলোডি ধাঁচের।'
গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ভিকি জায়েদ। মডেল হয়েছেন ইমরান ও বৃষ্টি দুজনই।
ভিডিও:







