এই ছবিগুলো নিয়েই চলছে আলোচনা

বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৮

কারিনা কাপুর বছর দুয়েক আগে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ঘরে এসেছে পুত্রসন্তান তৈমুর। এরপর জিমে অনেক ঘাম ঝরিয়ে কারিনা ফিরেছেন সিনে দুনিয়ায়। কিন্তু হঠাৎ দেখা গেল গর্ভবতী কারিনার কয়েকটি স্থিরচিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে যা ইতোমধ্যে ছড়িয়েছে। তাহলে কি আবারও মা হতে যাচ্ছেন এই বলিউড তারকা?

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মা হচ্ছেন কারিনা। তবে তা বাস্তব জীবনে নয়। সেলুলয়েড পর্দার জন্য তাকে এভাবে দেখা যাবে। এই বলিউড নায়িকা শুরু করেছেন তার নতুন ছবি ‘গুড নিউজ’-এর কাজ। যেখানে তাকে এভাবেই পাওয়া যাবে। ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন অক্ষয় কাপুর।

চলচ্চিত্রটিতে তারা দম্পতি হিসেবে থাকছেন। অনেক দিন ধরেই তারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন। মূলত এ চলচ্চিত্রটি বাচ্চা গ্রহণের ব্যতিক্রমী পদ্ধতি সারোগেসি নিয়ে নির্মিত। এটি তৈরি করছেন করণ জোহর। এখানে আরও অভিনয় করছেন কিয়ারা আদভানি ও দিলজিৎ।

এর আগেও কারিনা কাপুর ও অক্ষয় কুমার জুটি হিসেবে এসেছেন। ‘কামবাখত ইশক’, ‘আজনবি’, ‘তাহসান’ ও ‘বেওয়াফা’ ছবিতে তারা একসঙ্গে হাজির হয়েছেন। প্রতিটি চলচ্চিত্রই ছিল আলোচিত। নতুন ছবি ‘গুড নিউজ’ চলতি বছরের শেষদিকে পর্দায় আসবে।

সূত্র: বলিউড মন্ত্র

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান