নিশো-মেহজাবিনের ‘ছিলে কই বলো’

বিনোদন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৬:১২আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৬:৫৬

আরফান নিশো ও মেহজাবিন

গত ভালোবাসা দিবসে মাহমুদুর রহমান হিমি পরিচালিত 'আনএক্সপেক্টেড স্টোরি' নাটকে অভিনয় করেছিলেন আরফান নিশো ও মেহজাবিন চৌধুরী।

যেখানে ব্যবহার করা হয়েছিল কলকাতার গায়ক ঈশান মিত্রের গাওয়া গান 'ছিলে কই বলো'। 
এটি এবার আলাদাভাবে মুক্তি দিল প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। ১ মার্চ সন্ধ্যায় তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও অবমুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, নাটকের গল্পের সঙ্গে সঙ্গতি রেখেই গানটি বানানো হয়েছে। নাটকের পাশাপাশি এটিও দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলে। দর্শক-শ্রোতারা যাতে আলাদাভাবে গান-ভিডিওটি উপভোগ করতে পারেন সেজন্য এটি প্রকাশ করা হয়েছে।
গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজনে অমিত-ঈশান।

গানটির কথাগুলো হচ্ছে এমন- ‘ছিলে কই বলো, কই এলে আজ/এই বুঝি নিয়তির কারুকাজ/তুমি আমি দুজনেই পালিয়ে/ভাবনার সীমা কেউ ছাড়িয়ে/এতসাথে এত কাছে আছি তাই/ স্বপ্নে বারবার ভেসে যাই/আমাদের মাঝে রাখা দেয়ালে/ভালোবাসা লিখে রাখা খেয়ালে/এভাবে আগে তো দেখিনি/এত ভালো আগে তো বাসিনি।’

গান:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প