শ্রদ্ধার জন্মদিনে বাহুবলীর উপহার

বিনোদন ডেস্ক
০৩ মার্চ ২০১৯, ১৯:২৭আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:৩২

শ্রদ্ধা কাপুর ও প্রভাস বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জন্মদিন আজ (৩ মার্চ)। আর এটি নিয়ে বিশেষ একটি উপহারের বন্দোবস্ত করেছেন ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাস।
সেটিও করেছেন সিনেম্যাটিক ঢঙে। দুজনেই এখন কাজ করছেন ‘সাহো’ নামের চলচ্চিত্রে।
এর পেছনের কিছু ঘটনা ও শ্রদ্ধাকে নিয়ে প্রভাস তৈরি করেছেন জন্মদিনের একটি ভিডিও। যা ইউটিউবে অবমুক্ত করা হয়েছে ‘শেড অব সাহো চ্যাপ্টার ২’ নামে।
এর মাধ্যমে দর্শকরাও ভালোভাবে দেখতে পেল শ্রদ্ধার নতুন লুকটি। এর আগে গত ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিনে ছবিটির প্রথম চ্যাপ্টার প্রকাশ করা হয়। যেখানে হাজির হন ছবির নায়ক প্রভাস।
৩০০ কোটি রুপির বাজেটের ‌‘সাহো’তে থাকছে প্রচুর অ্যাকশন দৃশ্য। যা বোঝা গেছে ‘চ্যাপ্টার ১’ ও ‘চ্যাপ্টার ২’ নামের এ দুটি টিজারে।
সুজিত পরিচালিত সিনেমাটিতে প্রথমে আনুশকা শেঠিকে প্রভাসের বিপরীতে ভাবা হলেও পরে তা পরিবর্তন করে শ্রদ্ধাকে নেওয়া হয়। এতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ।
চলতি বছরের ১৫ আগস্ট তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। আর এর মাধ্যমেই বলিউডে অভিষেক হবে নায়ক প্রভাসের।
শ্রদ্ধার জন্মদিনে প্রভাসের উপহার:

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প