এভারেস্ট জয় করবেন আলিয়া!

বিনোদন ডেস্ক
০৬ মার্চ ২০১৯, ০০:০৮আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৫:০৫

আলিয় ভাট ‘হাইওয়ে’ তারকা আলিয়ার সময়টা দারুণ যাচ্ছে। বক্স অফিসে তার ‘গলি বয়’ ভালোই রাজত্ব করছে।
সেটির রেশ কাটতে না কাটতে খবর এলো, এবার তিনি জয় করতে যাচ্ছেন এভারেস্ট চূড়া! বলিউডে নির্মিত হতে যাচ্ছে অরুণিমা সিনহার বায়োপিক। আর সেই চরিত্রটিতে অভিনয় করছেন আলিয়া ভাট।

অরুণিমা বিশ্বের প্রথম মহিলা, যিনি প্রতিবন্ধী হয়েও জয় করেছেন মাউন্ট এভারেস্টসহ ৬টি পর্বত চূড়া। ২০১১ সালে ভারতের জাতীয় ভলিবল দলের খেলোয়াড় অরুণিমা একটি পা হারান। কারণ, ডাকাতরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছিল। তবুও দমে যাননি এই নারী। এক পায়েই শুরু করেন পর্বতারোহণ। ২০১৪ সালে পৃথিবীর প্রথম ‘অ্যাম্পিউটেড’ হিসেবে এভারেস্ট জয় করেন।


তার আত্মজীবনী ‘বর্ন এগেইন অন দ্য মাউন্টেন—আ স্টোরি অব লুজিং অ্যাভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক’ অবলম্বনে বানানো হচ্ছে এই বায়োপিক।
অরুণিমা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমকে বললেন, ‘এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা প্রস্তাব এই চরিত্র।’
ইতোমধ্যে ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করছেন আলিয়া। কিছুটা ওজন বাড়িয়েছেন তিনি। এর বেশ কয়েকটি দৃশ্যধারণ করা হবে মাউন্ট এভারেস্টে। তাই আলিয়া ভাটকে নিতে হচ্ছে পর্বতারোহণের প্রশিক্ষণ। শিখতে হচ্ছে পা-হীন মানুষদের মতো চলাফেরাও।
ভিবেক রানাঘাছরি ও করণ জোহরের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প