বাগদান শেষ, এবার বিয়ের পালা

বিনোদন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ১৭:৩০আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২০:৩৪

বাগদানের আংটি, ফারহান-শিবানি বলিউডের এই মুহূর্তে আলোচিত যুগল ফারহান আখতার আর টিভি উপস্থাপিকা শিবানি ড্যানডিকার। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তাদের মধ্যে গভীর প্রেম চলছে। এবার তারই নমুনা সামনে আনলেন তারা।
সম্প্রতি এই প্রেম-যুগল তাদের বাগদানের আংটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে পোস্ট করা সে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘অ্যাংগেজমেন্ট’।
এদিকে নিজেদের সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ফারহান আখতার। ভূমি পেডনিকারের অনুষ্ঠান ‘ট্যাপকাস্ট’-এ উপস্থিত হয়ে কথা বলেন এই বলিউড ছবির নির্মাতা-নায়ক-গায়ক।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শক ফারহানকে জিজ্ঞেস করেন, আপনি কি এপ্রিল বা মে মাসে বিয়ে করতে যাচ্ছেন?
প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে ফারহান বলেন, ‘এটা এপ্রিলে হতে পারে। এপ্রিলে না হলে মে মাসেও হতে পারে।’
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ বলছে, ‌‘তারা একে অপরকে খুবই গুরুত্ব দেয়। এমনকি নিয়মিতই ফারহানের বাচ্চাদের দেখভাল করছেন শিবানি।’
৪৪ বছরের ফারহানের এটা দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। ২০০০ সালে তিনি বলিউড হেয়ার স্টাইলিশ, ফ্যাশন ডিজাইনার অধুনা ভবানিকে বিয়ে করেছিলেন। তাদের ছাড়াছাড়ি হয় ২০১৬ সালে। তাদের ঘরে দুই সন্তান আছে।
৩৮ বছর বয়সী শিবানি মূলত গায়িকা ও মডেল। টিভিতে উপস্থাপনার পাশাপাশি ভারতের কয়েকটি ভাষার ছবিতে অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প