এবার ‘লায়লা’ হচ্ছেন আঁখি আলমগীর

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৫:১৭আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৮:১৯

গানের দৃশ্যে আঁখি বলিউডের জনপ্রিয় আইটেম গান ‌‘লায়লা'। যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সানি লিওনি। এবার বাংলাদেশেও তৈরি হচ্ছে একই শিরোনামের গান। আর এতে থাকছে নাচ ও মেলোডির প্রাধান্য। নতুন গানটি গাইছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। পাশাপাশি অভিনয়েও অংশ নেবেন এই তারকা।

প্রসেনজিৎ মুখার্জির কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণে আছে কলকাতার টিভিওয়ালা মিডিয়া। এটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ।
নাচ-গানের এ ভিডিওতে অংশ নেবেন আঁখি নিজেও। গানটি প্রসঙ্গে তিনি বললেন, ‘‘অনেক দিন পর আমি আমার নিজের একক গান প্রকাশ করছি। দীর্ঘ একটা বিরতি দিয়েছি বলেই অনেক প্ল্যান আর আয়োজন করে এই ভিডিওটি তৈরি করা। তবে আমার অন্য গানগুলো থেকে ‘লায়লা’ একটু ভিন্নই। সম্পূর্ণ নতুনরূপে আমি হাজির হচ্ছি শ্রোতা-দর্শকদের সামনে।’’

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। আগামী ১৪ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘লায়লা’। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। আঁখি আলমগীর

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প