জিঙ্গেলের পর এবার তাদের গান

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৯:৩৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ২২:৩৬

হাবিব ও লিজা এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন সানিয়া সুলতানা লিজা। এবার তারা আসছেন গানে। হাবিবের সুর-সংগীতে গাইলেন তিনি।
গানের শিরোনাম ‘এক যমুনা’। এটি লিখেছেন ফৌজিয়া সুলতানা পলি।
লিজা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা সবসময়ের জন্যই ভালো অভিজ্ঞতা। তার সুর-সংগীতে এর আগে জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি। তবে এবারই প্রথম একক গান গাইলাম। আশা করি, গানটি সবার পছন্দ হবে।’
গানটি প্রকাশও হবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে। আগামী ১৩ মার্চ রাত ৮টায় এটি অবমুক্ত হবে।

এদিকে সম্প্রতি লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘প্রাণ জুড়ে’ গানের ভিডিও। জাহিদ আকবরের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরফিন রুমি।
লিজা জানান, নিয়মিতই অনলাইনের জন্য গান তৈরি করতে চান তিনি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প