সেই জাহালমকে নিয়ে সিনেমা!

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১৬:১৩আপডেট : ১২ মার্চ ২০১৯, ২০:০০

জাহালম (বামে) চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু (ডানে) বাংলাদেশ ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির মামলায় অভিযুক্ত ব্যক্তির বদলে নির্দোষ জাহালমকে জেলে নেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সেই ‘ভুল আসামি’কে নিয়ে এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র।
এটি নির্মাণ করছেন মারিয়া আফরিন তুষার। আর এতে অভিনয় করছেন দেশের ১৫ জন চলচ্চিত্র নির্মাতা। মারিয়া আফরিন  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গল্পটি তো বটেই, ছবিটির মূল চমক হলো নির্মাতাদের অভিনয়। এতে জাহালম হিসেবে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু।’
নির্মাতা মারিয়া আফরিন তুষার তিনি আরও বলেন, ‘বিনা অপরাধে ৩ বছর কারাগারে বন্দি থাকা জাহালমের জীবনের সুখ-দুঃখের গল্পগুলো তুলে ধরা হবে এতে। মাস দুয়েকের মধ্যে শুটিং শুরু হবে।’
সিনেমাটি প্রযোজনা করছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান মারিয়া তুষার ফিল্মস।
* কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন জাহালম

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প