বঙ্গবন্ধুর শৈশবের গল্প শোনাবেন শমী কায়সার

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ০০:০১আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৮:১৯

বঙ্গবন্ধুর শৈশবের গল্প শোনাবেন শমী কায়সার আজ (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। এই দিনটি উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে একটি বিশেষ অনুষ্ঠান। নাম ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’।
এই অনুষ্ঠানের সেটে বসে একদল শিশুকে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শোনাবেন অভিনেত্রী শমী কায়সার। আর তার কাছে গল্পগুলো শুনবে জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী ও সিরাতিম মুস্তাকিম দিহান।
জানা গেছে, বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করবেন শমী কায়সার। এতে গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশুবান্ধব রূপ।
বঙ্গবন্ধুর শৈশবের গল্প শোনাবেন শমী কায়সার অনুষ্ঠানটি প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘শিশু-কিশোরদের সঙ্গে আড্ডা দিতে বরাবরই আমার ভালো লাগে। দুরন্ত টিভির এই আয়োজনটি বেশ দারুণ। আশা করছি সবার ভালো লাগবে।’
জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ এই অনুষ্ঠানটি প্রচার হবে আজ (১৭ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান