বিয়ের পিঁড়িতে পুতুল

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ১৩:৫৮আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৮:১৫

নুরুল ও পুতুল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। বর কানাডা প্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুল। দেশটিতে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে স্থায়ীভাবে বসবাস করছেন।
পুতুল জানান, আগামী ২০ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা হবে। গত ১৫ মার্চ পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। আর এদিনই প্রথম বরকে দেখেন এই সংগীতশিল্পী।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বিয়েটা পরিবারের সিদ্ধান্তেই হচ্ছে। কিছুদিন আগে পরিবার থেকে বিয়ের কথা ওঠে। তখন সবাই ইসলাম নুরুলকে দেখেন। আমি তাকে দেখেছি দুদিন আগে। সেদিনই আমাদের বাগদান হয়।’
সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘ইসলাম নুরুল কানাডা প্রবাসী। একটি সরকারি চাকরি করেন। পাশাপাশি শখের বসে ফটোগ্রাফিও করেন।’
শুধু তা-ই নয়, বিয়ে সঙ্গে থাকছে গানও উপহার। বিয়ের দিন রাতে পুতুল প্রকাশ করবেন বিয়ে নিয়ে নতুন একটি গান।
উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান-২০০৬’ প্রতিযোগিতার মধ্য দিয়ে পুতুলের পরিচিতি। এরপর বিভিন্ন মিশ্র অ্যালবামের গাওয়ার পাশাপাশি ৫টি একক অ্যালবাম প্রকাশ করেছেন এই শিল্পী। পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন। গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন কবিতা ও উপন্যাস। এরই মধ্যে প্রকাশ হয়েছে তার লেখা ৪টি গ্রন্থ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প