জম্বি চরিত্রে সংগীতশিল্পী প্রীতম

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ১৯:১২আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৪:১৯

একটি দৃশ্যে প্রীতম হাসান নুহাশ হুমায়ূনের পরিচালনায় একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। তার সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন অভিনেত্রী সাফা কবির।
কাজটির নাম ‘খোকা’। যেখানে প্রীতম হাজির হচ্ছেন একজন জম্বি (জীবন্ত লাশ) আর সাইকো হিসেবে।
প্রীতম বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এতে আমাকে আসলে জম্বি নাকি সাইকো হিসেবে দেখা যাবে, তা এখনই বলতে চাই না। তবে আত্মবিশ্বাসের সঙ্গে এটুকু বলতে পারি, আমার অভিনয় করা সেরা কাজ এটি। অনেক পরিশ্রম করেছি আমরা।’
এদিকে জানা যায়, এ গানটির কথা লিখেছেন নুহাশ ও প্রীতম দুজনেই। গেয়েছেন ও সুর করেছেন প্রীতম নিজেই। সহশিল্পী হিসেবে পেয়েছেন ফেরদৌস ওয়াহিদকে।
মিউজিক্যাল ফিল্মে প্রীতম-সাফা কবিরের সঙ্গে থাকছেন ফেরদৌস ওয়াহিদও। এছাড়াও একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন ড. এজাজ।
খুব দ্রুতই এটির টিজার আসবে বলে জানালেন প্রীতম। আর চলতি মাসেই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘খোকা’ উন্মুক্ত হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান