একই ফ্রেমে কলকাতার সৃজিত ও মিথিলা; তবে কি...

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১৭:১৮আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৪:১৯

টাইমস ইন্ডিয়ার খবরে মিথিলা ও সৃজিত একই ক্যামেরার ফ্রেমে পাওয়া গেল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে। কারণ কী? তবে কী সৃজিতের চলচ্চিত্রে আসতে যাচ্ছেন এই অভিনেত্রী? নাকি অন্য কোন বিষয় আছে?
এর অনুসন্ধান করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। পত্রিকার বিশেষ সূত্রে দাবি করা হয়েছে, সৃজিতের জীবনে আসতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী!
বেশ কয়েক মাস হলো মিথিলা ও সৃজিতের পরিচয়। মূলত এটি হয়েছে ফেসবুকের মাধ্যমে। আর এতে দুজনই কমন বন্ধু হিসেবে আছেন গায়িকা সাহানা বাজপেয়ি।
জানা যায়, মিথিলা ও সৃজিতের এই সেলফি তোলা হয়েছে গত শনিবার (১৬ মার্চ) রাতে একটি ঘরোয়া আয়োজনে। যেখানে সৃজিতের সঙ্গে সেই পার্টিতে যান মিথিলা।

তবে বিষয়টি সৃজিত এড়িয়ে গেছেন। বলেছেন, তারা ‘জাস্ট ফ্রেন্ড’। পত্রিকাটিতে দেওয়া সৃজিতের ভাষ্য, ‌‘মিথিলা মূলত কলকাতায় এসেছেন তার একটি কাজে। সেখানে থেকেই তার সঙ্গে আমার দেখা।’
মিথিলা এখন কলকাতায় আছেন। ফেসবুকের মাধ্যমে বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হয় তার সঙ্গে। জানা যায়, সৃজিতের ভাষ্যটি অনেকাংশে সত্য। এই মুহূর্তে মিথিলা কাজ করেছেন নতুন একটি মিউজিক ভিডিওতে।

যেখানে একসঙ্গে হাজির হচ্ছেন মিথিলা ও তার মামাতো ভাই সংগীতশিল্পী অর্ণব। ভিডিওটি পরিচালনা করছেন কলকাতার একলব্য চৌধুরী।

মিথিলা ফেসবুকে জানান, বেশ বড় একটি চমক নিয়ে তিনি হাজির হতে যাচ্ছেন। আর এ কারণেই তার কলকাতা সফর। যে কাজে থাকছেন অর্ণব ও তিনি। শিগগিরই বিস্তারিত জানাবেন এই শিল্পী।
এদিকে অর্ণব এখন শান্তিনিকেতনে আছেন। আগামী মাসে তিনি দেশে ফিরলে গানটি প্রকাশ হবে বলে জানা গেছে।

 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প