সাঈদা তানির গান-ভিডিও ‘জেনে গেছি’

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৭:২৬আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২০:০৭

ভিডিওতে সাঈদা তানি ১৮ মার্চ সন্ধ্যায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো তরুণ কণ্ঠশিল্পী সাঈদা তানির গান-ভিডিও ‘জেনে গেছি’।
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ছিলেন ইমন চৌধুরী। মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির ভিডিও পরিচালনা করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি।
ভিডিওতে তানির সঙ্গে মডেল হয়েছেন বাঁধন লিংকন। সোমবার সন্ধ্যায় গানটি প্রকাশনার সময় শিল্পীকে শুভকামনা জানাতে ডিএমএস কার্যালয়ে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইমরান, জুয়েল মোর্শেদ, গীতিকার রবিউল ইসলাম জীবন এবং প্রযোজক-শিল্পী ধ্রুব গুহ।
গানটি প্রসঙ্গে সাঈদা তানি বলেন, ‘আমার অনেক স্বপ্ন ও ভালোবাসার গান এটি। জীবন ও ইমন ভাই মিলে দারুণ একটি গান তৈরি করেছেন আমার জন্য। ভিডিওর গল্পটিও চমৎকার। গানের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে ভিডিও। শুটিং হয়েছে সিলেটে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
জেনে গেছি:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প