এবার কলকাতার ছবিতে ববি

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৯:০০আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:১০

এবার কলকাতার ছবিতে ববি বেশ কিছু দিন হলো শাকিব খানের সঙ্গে ববির ‌‘নোলক’ ছবির কাজ শেষ হয়েছে। এরপর লম্বা সময় চুপচাপ ছিলেন তিনি।
তবে নায়িকা জানালেন, চুপচাপ নয়, কাজের মধ্যেই ছিলেন তিনি। ‘রক্তমুখী নীলা’ নামে কলকাতার একটি ছবিতে কাজ করলেন এই নায়িকা। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সব্যসাচী মিশরা। এটি পরিচালনা করছেন ভারতের জয়দীপ মুখার্জি।
অ্যাকশন-রোমান্টিক গল্পের ‘রক্তমুখী নীলা’ ছবির বেশিরভাগ অংশের কাজ এরইমধ্যে শেষ হয়েছে।
এ ছবির বাইরে মুক্তির অপেক্ষায় আছে ববির ‘বেপরোয়া’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়ার এ ছবিতে ববির বিপরীতে আছেন রোশান। অন্যদিকে কণ্ঠশিল্পী এসডি রুবেলের সঙ্গে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি ছবিতেও যুক্ত হলেন সম্প্রতি।
ববি বলেন, ‘‘আমার অভিনীত ‘নোলক’-এর শুটিং প্রায় শেষ। আর ‘বেপরোয়া’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই এগুলোর মুক্তির দিনক্ষণ জানা যাবে।’’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প