ক্যাটরিনাকে গাড়ি উপহার দিলেন সালমান

বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০১৯, ০০:০০আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৫:৩৩

সালমান খান ও ক্যাটরিনা কাইফ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন থেকে দর্শনীয় রেঞ্জ রোভার ভোগ এসই ব্র্যান্ডের একটি গাড়িতে যাতায়াত করবেন। মুম্বাইয়ের সবখানেই তাকে চার চাকার এই বাহনে চড়ে যেতে দেখা যাবে। তাই অডি ব্র্যান্ডের গাড়ি বাদ দিয়েছেন তিনি।

চকচকে নতুন গাড়িটির দাম ২ কোটি ৩৩ লাখ রুপি। যদিও তার নিজের টাকা খরচ হয়নি। এটি উপহার পেয়েছেন ক্যাট। তাকে এই দামি উপহার দিয়েছেন সুপারস্টার সালমান খান। বলিউডজুড়ে এখন এ খবর ব্যাপক আলোচিত।

কারণ, সল্লু ও ক্যাটরিনার মধ্যে একসময় মন দেওয়া-নেওয়ার কথা কে না জানতো! ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’য় (২০০৫) একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সাম্পানে ভাসছিলেন দুজনে। কিন্তু শেষমেশ তা টেকেনি। তবে তাদের মধ্যে ঠিকই বন্ধুত্ব অটুট আছে।

সালমান খানের কাছ থেকে উপহার পাওয়া ক্যাটরিনা কাইফের গাড়ি সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা। যদিও এতে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু শেষ মুহূর্তে তিনি বেঁকে বসেন। তখন ক্যাটরিনার দুয়ারে কড়া নাড়তেই সাড়া দেন তিনি। এজন্যই ‘বজরঙ্গি ভাইজান’ তারকা তাকে একটি দামি গাড়ি উপহার দিলেন বলে ধারণা করা হচ্ছে।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ মুক্তি পাবে এ বছরের ৫ জুন। এতে আরও অভিনয় করছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প