সত্য ঘটনা অবলম্বনে নাটক ‘শিকার’

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ১২:১৩আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১২:১৩

সাজ্জাদ ও ফারিয়া মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে নাটক ‘শিকার’। যেখানে বর ও বউয়ের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী শবনম ফারিয়াকে।
এটি লিখেছেন মো. জামাল হোসেন ও নির্মাণ করেছেন মাসুম শাহরিয়ার। ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়ার পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ, পাভেল ইসলামসহ অনেকে।

নির্মাতা মাসুম শাহরিয়ার জানান, নাটকের গল্পটা যুদ্ধের না। যুদ্ধ পূর্ববর্তী সময়ের একটা জনপদের কাহিনি এটি। একটা মিষ্টি প্রেমের গল্প। গ্রামের একজন মেধাবী তরুণের অকস্মাৎ উন্মাদ হয়ে যায়। গল্পে যুদ্ধ না থাকলেও শেষটা রক্তক্ষরণের মধ্য দিয়ে শেষ হয়।
মহান স্বাধীনতা দিবসে আরটিভির বিশেষ আয়োজনে প্রচারিত হবে ‘শিকার’। রাত ৮টায় নাটকটি প্রচার করবে চ্যানেলটি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প