অবশেষে...

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৪:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৬:৪৩

একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা সম্প্রতি ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা জুটিবেঁধে কাজ করেছেন একটি খণ্ড নাটকে। নাম ‘অবশেষে’।
রানী গুঁড়া মসলা নিবেদিত ৩৬০ ডিগ্রি পরিবেশিত রিফাত আদনান পাপনের রচনায় নাটকটি পরিচালনা করেন নাজমুল রনি।
ইরফান-তিশা ছাড়াও নাটকটিতে দেখা যাবে কাজী উজ্জ্বল, মম আলী, সোহানী ইশরাত, পিয়াসাকে।
নির্মাতা জানান, নাটকটি প্রচার হবে শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টায় এনটিভিতে।
এর গল্পে দেখা যাবে, সায়রের সাথে মিথিলার সদ্য বিয়ে হয়েছে। তবে বিয়ের রাতেই সায়র এমন কিছু কথা বলে, যার জন্য মিথিলা মোটেও প্রস্তুত ছিলো না। কথাটা এমন, বাধ্য হয়ে বিয়ে করেছে ঠিকই কিন্তু মিথিলাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না সায়র!
নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এর গল্প একেবারেই ভিন্নরকম। আমার বিশ্বাস, গল্পের কারণেই এটি দর্শকদের বেশি ভালো লাগবে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক