‘অতঃপর’ নতুন গানে আরবোভাইরাস

বিনোদন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১৭:৪১আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৮:৫৮

‘আরবোভাইরাস’ সদস্যরা স্টুডিও থেকে দুই বছরের বিরতির পর দেশের অন্যতম রক ব্যান্ড আরবোভাইরাস ফিরছে নতুন গান নিয়ে। ১৪ এপ্রিল প্রকাশ পাচ্ছে তাদের এক্সটেন্ডেড প্লে (ইপি) অ্যালবাম ‘অতঃপর’।
এই ইপি শুধুমাত্র শোনা যাবে জিপি মিউজিক অ্যাপে। এতে থাকছে ৪টি গান, যার ৩টি শ্রোতারা উপভোগ করতে পারবেন ১৪ এপ্রিল থেকে। চতুর্থটি নিয়ে আসা হবে এ বছরের মে মাসে।
এ তথ্য জানালেন ব্যান্ডটির অন্যতম সদস্য সুফি ও জিপি মিউজিক কর্তৃপক্ষ।
অ্যালবামের সাথে প্রকাশ হবে একটি মিউজিক ভিডিও, থাকবে কনসার্ট ও ভক্তদের সাথে ‌‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন। একইসাথে আসছে একটি ডকুমেন্টারি, যাতে থাকবে আরবোভাইরাসের পথচলার না বলা গল্পগুলো।
মিউজিক ভিডিও ও ডকুমেন্টারি প্রকাশ হবে জিপি মিউজিক ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
আরবোভাইরাস সদস্যদের মতে, এই অ্যালবামটি শুনে শ্রোতারা পরিচিত হবেন ব্যান্ডটির একটি নতুন রূপের সাথে।
পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘৬৪এম ৫৩এস’, ‘মন্তব্য নিষ্প্রয়োজন’ ও ‘বিশেষ দ্রষ্টব্য’-এর পর ‘অতঃপর’ হচ্ছে ব্যান্ডটির চতুর্থ স্টুডিও সংকলন।
আরবোভাইরাসের বর্তমান লাইনআপ এমন—সুহার্ত (গিটার), নাফীজ (ড্রামস), রঞ্জন (গিটার), সুফি (ভোকাল) ও ফসিহ (গিটার)।
সর্বশেষ ২০১৭ সালে প্রকাশ পায় আরবোভাইরাসের মিউজিক ভিডিও ‘স্কুল’। গানটি বেশ প্রশংসা কুড়ায়।
স্কুল:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প