এবার নায়ক তাসকিনের পালা

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৯, ০০:০৭আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:০৭

তাসকিন রহমান ‘ঢাকা অ্যাটাক’ হয়ে ‘যদি একদিন’—দর্শকরা দেখেছেন খলনায়ক তাসকিনের দাপট। এবার দেখার পালা নায়ক তাসকিনের ক্ষমতা।
পহেলা বৈশাখ উপলক্ষে আজ (১২ এপ্রিল) মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘বয়ফ্রেন্ড’। আর এর মাধ্যমে বড়পর্দায় নায়ক হিসেবে অভিষেক হচ্ছে আলোচিত খলনায়ক তাসকিন রহমানের।
এতে তার বিপরীতে থাকছেন সেমন্তী সৌমী।
ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ ও নেহাল দত্ত।
ছবিটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক সেলিম খান।
শাপলা মিডিয়ার এই কর্ণধার বলেন, ‌‘ছবিটি আগে থেকেই মুক্তির জন্য প্রস্তুত ছিল। আমরা শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এর মাধ্যমে তাসকিনকে নায়ক হিসেবে পাবেন দর্শকরা। নতুন নায়ক, নতুন গল্প- দর্শকদের ভালো লাগবে।’
তাসকিন বলেন, ‘আমি চরিত্রগুলোর রং ধরতে পছন্দ করি। চেষ্টা করি নিজের পুরোটা শেয়ার করতে। নায়ক হিসেবেও সেই চেষ্টা ছিল ছবিটিতে।’
তাসকিন ও সৌমী এ ছবিতে তার নায়িকা লাক্স তারকা সেমন্তী সৌমী। যিনি মডেলিং ও নাটকের পরিচিত মুখ। এর আগে কাজ করেছেন ‘অস্তিত্ব’ ছবিতেও।
তাসকিন-সৌমী ছাড়াও ‘বয়ফ্রেন্ড’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তুলিকা, সুপ্রিয়, সেলিম খান, অমিত হাসান, শিবা শানু, আমিন সরকার, লোপা নাহার প্রমুখ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প