মেয়ের কণ্ঠে বাবার গান

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৯, ২১:০৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৪:৫৩

আব্দুল আলীম ও নূরজাহান আলীম লোক সংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের ‌‘ভ্রমরা রে’ গানটি নতুন করে কণ্ঠে তুললেন তারই মেয়ে নূরজাহান।
পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে গানটির ভিডিও প্রকাশ পেয়েছে লাইভ টেকনোলজিসের আনলিমিটেড অডিও ভিডিও নামের ইউটিউব চ্যানেলে।
গানটির নতুন সংগীতায়োজন করেছেন সৈয়দ কামরুজ্জামান সুজন।
ভিডিওটি পরিচালনা করেছেন খান জেহাদ। এতে শিল্পীর উপস্থিতির পাশাপাশি মডেল হিসেবে আছেন মৌমিতা সাহা ও তাসনিমুল নাভিদ।
নূরজাহান আলীম বলেন, ‘গানটির রচয়িতা ও সুরকার শ্রদ্ধেয় আবদুল লতিফ। গেয়েছিলেন আমার বাবা আব্দুল আলীম। এবারের পহেলা বৈশাখ উপলক্ষে সেই গানটি আমি গাইলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
ভ্রমরা রে:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প