বৃদ্ধ সালমানই ছবির চমক!

বিনোদন ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ১৭:৪৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৯:১৯

ভারত ছবির পোস্টার বিগ বাজেটের ‌‘ভারত’ নিয়ে নানা আলোচনা এখন বলিউড বণিকদের মাঝে। তাদের অনেকের মতে, চলতি বছরের অন্যতম সেরা হতে যাচ্ছে সালমান খান অভিনীত এ চলচ্চিত্রটি।
আর সেটাই বোধহয় জানান দিতে পোস্টারের মাধ্যমে চমকে দিলেন সালমান। ‘দাবাং’ খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে পোস্টারটি প্রকাশ করেছেন। যেখানে একেবারে বৃদ্ধ বয়সের সালমানকে পাওয়া যায়।
পোস্টারের সঙ্গে সালমান ক্যাপশন লিখেছেন, ‘যতটা সফেদ চুল ও বয়স আমার, তার চেয়েও অধিক রঙিন আমার জীবন’! এর আগে শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র ফাঁস হলেও আলি আব্বাস জাফর পরিচালিত এ ছবির প্রথম দর্শন এটিই।
ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনিল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।
ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান অড টু মাই ফাদার’-এর ভারতীয় সংস্করণ হচ্ছে ‘ভারত’। সেখানে একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে। ছবিটি আসন্ন ঈদ উপলক্ষে আগামী ৫ জুন মুক্তি পাবে। 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প