দীপিকার কান প্রস্তুতি

বিনোদন ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ১৯:২২আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৮:০৬

কোনের বিগত মৌসুমে দীপিকা পাড়ুকোন রূপকথার মতো বিয়ের পর কিছুদিন বিরতি নিয়ে আবারও কাজে ব্যস্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। সামনে আসছে কান চলচ্চিত্র উৎসব। বলিউড অভিনেত্রীদের মধ্যে এবারও কানসৈকতে লালগালিচায় আলো ছড়াবেন তিনি।

জানা গেছে, উৎসবে নরওয়ের ডিজাইনার পিটার ডানডেসের নকশা করা পোশাক পরবেন দীপিকা। সম্প্রতি তিনি ভারতে বেড়াতে এসে তার ও রণবীর সিংয়ের সঙ্গে নৈশভোজ করেছেন। তখনই সিদ্ধান্ত হয়, ৭২তম কানের লালগালিচায় পিটারের পোশাক পরেই প্রথম হাজির হবেন ৩৩ বছর বয়সী এই তারকা।
ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার রবার্তো কাভালির অবসরের পর তার প্রতিষ্ঠানের হেড ডিজাইনার হিসেবে কাজ করেছেন পিটার ডানডেস। তবে এক মৌসুম পরেই রবার্তো কাভালি ছেড়ে নিজের ব্র্যান্ড বাজারে আনেন তিনি।

মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, গায়িকা এলি গোল্ডিং, সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা, অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ডের জন্য পোশাক ডিজাইন করেছেন পিটার ডানডেস।

গত বছর অশি স্টুডিওর গোলাপি রঙা রাজহংসী আকারের পোশাক পরে কানের লালগালিচা মাতান দীপিকা। কানের ৭২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে থেকে ২৫ মে।

বেশিরভাগ ছবিতেই দারুণ সব চরিত্রে তাক লাগিয়ে দিয়েছেন দীপিকা। তার অসাধারণ অভিনয় দক্ষতায় চরিত্রগুলো প্রাণ পেয়েছে। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘ছাপ্পাক’। মেঘনা গুলজারের পরিচালনায় এতে এসিডদগ্ধ তরুণীর চরিত্রে অভিনয় করছেন তিনি।

/জেএইচ/এম/এমওএফ/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প