সড়কে আহত স্পর্শিয়া, শুটিং বন্ধ

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৫:৩২আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:৫৭

অর্চিতা স্পর্শিয়া অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
গতকাল (১৬ এপ্রিল) রাতে একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
আজ (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বাংলা ট্রিবিউনকে তথ্যটি নিশ্চিত করেছেন তার মা সুজান হক।
জানা যায়, মঙ্গলবার রাতে স্পর্শিয়া কাজ শেষে রিকশায় করে বাসায় ফিরছিলেন। সে সময় তার রিকশাটিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে বেশ আহত হন তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত, তবে এখনই শুটিং করা সম্ভব নয়। চিকিৎসকরা বলেছেন কিছু দিন বিশ্রামে থাকার জন্য, জানান সুজান হক।
এ ঘটনার পরই চলমান সব শুটিং প্যাকআপ করেছেন টিভি ও চলচ্চিত্রের এই নায়িকা।
অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির জন্য ধীরে ধীরে বড় পর্দায় থিতু হতে চলা এই অভিনেত্রীর পক্ষ থেকে তার মা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন সংশ্লিষ্ট নির্মাতাদের কাছে।
নাটক-বিজ্ঞাপনের পাশাপাশি স্পর্শিয়া সম্প্রতি চারটি চলচ্চিত্রে কাজ করেছেন।
এরমধ্যে ‘ইতি তোমারই ঢাকা’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছে।
এছাড়া নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’, অনন্য মামুনের ‘বন্ধন’ ও ‘আবার বসন্ত’, নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’ ছবিতেও কাজ করেছেন।
ছবি ৪টি মুক্তির অপেক্ষায় আছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান