আহত ভিকি, মুখে পড়েছে ১৩ সেলাই!

বিনোদন ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ২০:৪৯আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:১৯

ভিকি কৌশল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত অভিনেতা ভিকি কৌশল। জানা গেছে, গুজরাটে শুটিং চলাকালীন সময়ে এই দুর্ঘটনায় পড়েন ‘উরি’খ্যাত এই অভিনেতা।
ভানু প্রতাপ সিংহের একটি ভৌতিক ঘরানার সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। গুজরাটে সিনেমাটির শুটিংয়ের সময় হঠাৎ একটি দরজা ভেঙে ভিকির মুখের ওপর পড়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে মুম্বাইয়ের একটি হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়। জানা যায়, ভিকির মুখে ১৩টি সেলাই পড়েছে!
ভিকির অসুস্থতা প্রসঙ্গে দেশটির চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ টুইটে জানান, ভানু প্রতাপ সিংহের অ্যাকশন ঘরানার একটি সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন ভিকি।
ভিকি কৌশল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটির মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হন। ২০১৯ সালে বলিউডে মুক্তি পাওয়া ছবির মধ্যে প্রথম ব্লকবাস্টার ছবি এটি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প