৫০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে শাকিব-বুবলীর ‌‘দিল’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ১৫:৫৪আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৯:০৭

  বুবলী-শাকিব

২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ইউটিউবে অবমুক্ত হয় শাকিব খান ও শবনম বুবলীর ছবি ‌‘বসগিরি’-এর গান ‘দিল দিল দিল’। এরপর চলচ্চিত্রের প্রথম কোনও গান হিসেবে এটি ইউটিউবে ২ কোটি ভিউ পার করে।

এবার এটি স্পর্শ করলো ৫ কোটির মাইলফলক। গানটি চলতি সপ্তাহে দেখা হয়েছে ৫ কোটি ২ লক্ষ বার। কণ্ঠশিল্পী কণা ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের গাওয়া গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনায় আছেন শওকত আলি ইমন। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে খান ফিল্মস। নৃত্য পরিচালনায় আদিল শেখ। আর এটি অবমুক্ত হয় ললিপপ নামের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন, ‘এটির মাধ্যমে অনলাইনে শাকিব-বুবলী জুটিকে গ্রহণ করা হয়। এর ধারাবাহিকতায় আরও অনেক গান এসেছে। প্রায় সবক’টিই হিট।’
এদিকে শাকিব-বুবলী এখন ব্যস্ত ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের কাজে। এস কে ফিল্মস প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। এটি আসছে ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পাবে।

গানটি দেখতে এখানে ক্লিক করুন:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক