ইমন-অধরার মহরত নেপালে

বিনোদন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৯, ০০:০২আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:০২

ইমন ও অধরা। ছবি সংগৃহীত নতুন ছবির  জন্য চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা অধরা খান। ছবির নাম ‘ভালোবাসার উত্তাপ’। এটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী। আর ছবির মহরত হতে যাচ্ছে নেপালে।
আগামী ২৫ এপ্রিল দেশটিতে কাজ শুরু হবে বলে জানালেন ইমন। সেখানে কাজ শেষ করে ১ মে দেশে ফিরবেন তারা। 

এদিকে নায়িকা অধরা জানান, এ ছবিটির কাহিনি ভালোবাসার গল্প নিয়ে । তিনি বলেন, ‘ছবির গল্পে নতুনত্ব আছে। এখানে আমাকে দর্শকরা নতুনভাবে দেখতে পাবেন। এছাড়া ইমন ভাইয়ের সাথে প্রথম কাজ। আমরা টানা নেপালে এর কাজ করবো। এরপর দেশে ফিরে আরও কয়েকদিন ছবিটির শুটিং হবে। খুব গোছানো পরিকল্পনা মনে হচ্ছে। পরিচালকের ইচ্ছা চলতি বছরেই এটি পর্দায় আনার।’

জানা যায়, ইমন-অধরাসহ পুরো ইউনিট আগামী ২৪ এপ্রিল নেপালে যাবে। আগামী মাসের প্রথম সপ্তাহে এর দৃশ্যধারণ শেষ হবে। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প