জটিলতা কাটলো দেবদাস-পার্বতীর!

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০১৯, ১৬:৩২আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:১৪

ছবির বিভিন্ন দৃশ্যে ফেরদৌস ও পপি

গত বছরের এপ্রিলে শুরু হয়েছিল ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের কাজ, যেখানে দেবদাস ও পার্বতী চরিত্রে ছিলেন ফেরদৌস ও পপি।
৫০ শতাংশ কাজের পর ছবিটির দৃশ্যধারণ বন্ধ হয়ে যায়। জটিলতা কাটিয়ে অবশেষে আবারও এর শুটিং শুরু হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন আরিফুর জামান আরিফ। এতে শরৎচন্দ্র হিসেবে অভিনয় করছেন গাজী রাকায়েত।
ছবির কাজ প্রসঙ্গে নায়ক ফেরদৌস বলেন, ‘কিছু জটিলতার কারণে এটির কাজ বন্ধ ছিল। তবে আবার শুটিং শুরু হচ্ছে। ঈদের পর ঢাকায় কিছুটা কাজ হবে। বাকিটা ঢাকার বাইরে হবে।’
পরিচালক আরিফ জানান, এটি ‘দেবদাস’-এর রিমেক নয়। শরৎচন্দ্রের চারটি উপন্যাসের ১৫টি চরিত্র নিয়ে সিনেমার কাহিনি তৈরির চেষ্টা করছি আমরা।
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন হাশিম আখতার মো. করিম। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
‘শ্রীকান্ত’ উপন্যাসের ‘গহর’ চরিত্রে এই সিনেমায় অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নিরব ও তমা মির্জার। 

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প