পরীক্ষাতেও পাস পূজা ও দীঘি

বিনোদন রিপোর্ট
০৬ মে ২০১৯, ১৪:৩৪আপডেট : ০৬ মে ২০১৯, ১৯:৩৩

পূজা ও দীঘি ‘পোড়ামন-২’, ‘নূরজাহান’ কিংবা ‘দহন’—সবক’টিতেই দর্শকের মনে সফলভাবে পাস করেছেন চিত্রনায়িকা পূজা চেরী। এবার পরীক্ষার খাতায়ও একই সফলতা মিললো
আজ (৬ মে) ঘোষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল তালিকায় বেশ ভালোভাবে পাস নম্বর পেয়েছেন এই তারকা। পেয়েছেন জিপিএ ৪.৩৩।

অন্যদিকে বিজ্ঞাপনচিত্রে ছোট্ট ‘আদুরে মেয়ে’ হিসেবে সবার নজরকাড়া দীঘিও এবার এসএসসি পাস করেছেন। তিনি জিপিএ ৩.৬১ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা অভিনেতা সুব্রত বড়ুয়া।
তিনি জানান, দীঘি স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলো। জানালেন, কলেজে ভর্তির বিষয়ে এখন প্রস্তুতি নিচ্ছে দীঘি।

এদিকে পূজা পাসের বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভেবেছিলাম, এ প্লাস পাবো। কিন্তু তা হলো না। তাতে কী! আমি কিন্তু খুশি। কারণ, চলচ্চিত্র ও নানা কাজে ব্যস্ততার পরেও পরীক্ষায় অংশ নিতে পেরেছি। এবং স্কুলজীবনের গণ্ডিটা বেশ ভালোভাবেই পার করতে পেরেছি।’

পূজা বাণিজ্য বিভাগের ছাত্রী। রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন পূজা।
ভর্তির বিষয়ে পূজা বলেন, ‘মাত্রই তো রেজাল্ট পেলাম। এখনও সেই আনন্দে আছি। আমাদের স্কুল থেকে জানাবে কোথায় ভর্তি হলে ভালো হয়। সে অনুযায়ী কাজ করবো।’

এদিকে নিজের এই সাফল্যে মা ঝর্ণা রায়েরও অবদানের কথা তুলে ধরলেন পূজা। কারণ, কাজের শিডিউল ও পড়াশোনার পুরো বিষয়টি আরও সহজ করে দিয়েছেন তার মা। সব সময় মেয়ের পাশে থেকেছেন তিনি। 

/এমআই/এম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প