অণিমার নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০১৯, ০০:০২আপডেট : ০৭ মে ২০১৯, ১৯:০৬

অণিমা রায় কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নিদের্শনা দিয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়।
আজ (৭ মে) দিবাগত রাত ১২টায় এটি প্রচার করবে দীপ্ত টেলিভিশন। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয় ‘চিত্রাঙ্গদা’। সেটিই প্রচার হবে চ্যানেলটিতে।

অণিমা রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে কয়েক বছর ধরেই সংগীত উৎসব পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এই ‘চিত্রাঙ্গদা’। এ প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘‘আমরা প্রায় ৪ মাস টানা রিহার্সেল করে ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যটি মঞ্চে এনেছি। বলা যায় এ এক কঠোর অধ্যবসায় ছিল আমাদের। আমার ছাত্রছাত্রীদের নিয়ে এই মঞ্চনাটকটির প্রদর্শন এবারের জয়ন্তীতে দর্শকদের জন্য বিশেষ একটি উপহার।’’

নৃত্যনাট্যটি ছাড়াও একাধিক চ্যানেলে নিজের কার্যক্রম নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন এই রবীন্দ্রসংগীত শিল্পী।

সাদি মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যার মাঝে অণিমা রায়
এর ভেতরে এটিএন বাংলায় প্রথমবারের মতো কোনও অনুষ্ঠানে একমঞ্চে গাইলেন রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা ও অণিমা রায়। অণিমা রায় প্রথমবারের মতো তার দুই শিক্ষকের সাথে পারফর্ম করলেন।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ৮ মে রাত ৮টায় প্রচার হবে এটি। শিমুল মুস্তাফার উপস্থাপনা ও রুমানা হকের পরিচালনায় এই অনুষ্ঠানের শিরোনাম ‘শোনো তাঁর শুধাবাণী’।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প