মা দিবসে ফকির আলমগীরের গান

বিনোদন রিপোর্ট
১২ মে ২০১৯, ০০:০৪আপডেট : ১২ মে ২০১৯, ১৭:২৬

বাসুদেব ও ফকির আলমগীর

আজ (১২ মে) বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে বিশ্বের সকল মাকে উৎসর্গ করে দুটি গান গেয়েছেন সংগীতশিল্পী ফকির আলমগীর।

এগুলোর শিরোনাম ‌‘আমার মা কেমন ছিল’ ও ‘একটি তারা দুইটি তারা’। প্রথমটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও পরেরটি নিশাত খান।

গান দুটির সুর ও সংগীত করেছেন বাসুদেব ঘোষ। গতকাল (৯ মে) এটি রেকর্ড হয়েছে।
ফকির আলমগীর বলেন, ‌‘খুব সুন্দর কাজ হয়েছে। বাসুদেব ঘোষের চমৎকার সুর আমাকে মুগ্ধ করেছে। আশা করি, আমার দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’
বাসুদেব ঘোষ বলেন, ‘ফকির আলমগীর গণমানুষের শিল্পী। তার সঙ্গে এর আগেও কাজ করা হয়েছে। তাই নতুন এ গান দুটি শেষ করতে বেশি সময় লাগেনি। আশা করি, ভালো কিছু হবে।’
ফকির আলমগীর জানান, কলেরগান মাল্টিমিডিয়া গান দুটি প্রকাশ করবে। এগুলো প্রতিষ্ঠানটির ইউটিউবে আজ অবমুক্ত হবে।

/এম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প