আবারও আসছে তুরস্কের ধারাবাহিক

বিনোদন রিপোর্ট
১৪ মে ২০১৯, ১৬:১৩আপডেট : ১৪ মে ২০১৯, ১৬:২৬

সায়াত বছর কয়েক আগে দীপ্ত টিভির ‘সুলতান সুলেমান’ নামের বিদেশি সিরিয়াল দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় তুরস্কের বেশ কয়েকটি সিরিজ প্রচার করে টেলিভিশন চ্যানেলটি। এবার তারা আসছে আরও একটি জনপ্রিয় তার্কিশ ধারাবাহিক। এর নাম ‘ফাতমাগুল’।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ব্যারান সায়াত। সিরিজটি পরিচালনা করেছেন হিলাল সারাল।
এর গল্প এমন- সাগরের কোল ঘেঁষে বেড়ে ওঠা ছোট্ট গ্রাম ইলিদর। যেখানে দিগন্ত জোড়া জলরাশির হাতছানিতে সাড়া দেয় দুরন্ত গাঙচিল। তাদের ছন্দে আনমনে গুনগুনিয়ে যায় এই গ্রামেরই মেয়ে ফাতমাগুল। গুল মানে গোলাপ। বাবা মা আদর করে ফুলের নামে নাম রাখলেও, মেয়েটির জীবনে আর কোথাও ছিলো না ফুলেল কোমলতার ছোঁয়া। সহজ সরল বড় ভাই রাহমি আর কুটিল ভাবি মুকাদ্দেসের সংসারে প্রতিনিয়ত গালমন্দ আর অবহেলা সহ্য করে দিন কাটে ফাতমাগুলের। তার চিন্তা- ছোট্ট বেলার প্রেম মুস্তফা নালচালির ঘরনী হয়ে তারও একদিন একটা সুখের সংসার হবে। কিন্তু হঠাৎ এক ঝড়ে তছনছ হয়ে যায় ফাতমাগুলের সাজানো স্বপ্ন। উচ্চবিত্ত ইয়াশারান পরিবারের বখাটে ছেলে সেলিম, অ্যারদোয়ান আর তার সঙ্গীদের উন্মাদনায় ফাতমাগুলকে হারাতে হয় তার সম্ভ্রম আর সমাজের তথাকথিত নারীর সম্মান। এ দুর্যোগে কেউ তার পাশে এসে দাঁড়ায়নি! শুরু হয় ফাতমার অন্যরকম অধ্যায়।

ফাতমাগুল কেতাঞ্জি চরিত্রে অভিনয় করেছেন ব্যারান সায়াত। কেরিম ইলগায চরিত্রে আছেন এঙ্গিন আকুইরেক। পুরো সিরিজটি বাংলা ডাবিং করা হয়েছে। দীপ্ত টিভি জানায় আগামী ২ জুন থেকে এটি প্রচার করবে তারা। ফাতমাগুলের একটি দৃ্যে

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প