কান উৎসবে দুর্ব্যবহারের শিকার মা ও শিশু!

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৬ মে ২০১৯, ২০:০০আপডেট : ১৬ মে ২০১৯, ২০:০৭

গ্রেটা বেলামাসিনা মা ও শিশুর সঙ্গে বিমুখ আচরণের কারণে সমালোচনার মুখে পড়লো এবারের কান চলচ্চিত্র উৎসব।
ব্রিটিশ নারী পরিচালক গ্রেটা বেলামাসিনার অভিযোগ, তাকে ও তার সন্তানকে পালে দে ফেস্তিভাল ভবনে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তার ছবি ‘হার্ট বাই প্যারাডাইস’ দেখানো হয়েছে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে।
গ্রেটা জানান, চার মাসের ছেলেকে নিয়ে উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্তিভাল ভবনে ঢুকতে পারেননি তিনি। আটকে দেওয়া হয়েছে প্রবেশ পথে। শুধু তাই নয়, উৎসব কর্তৃপক্ষ যাচ্ছেতাই ব্যবহার করেছে মা ও ছেলের সঙ্গে।
ঘটনাটি গত বুধবারের (১৫ মে)। প্রাথমিকভাবে গ্রেটার শিশুসন্তানকে ভবনে ঢুকতে দেয়নি নিরাপত্তাকর্মীরা। অনেক বিতর্কের পর অবশেষে তাদের অনুমতি দেওয়া হয়। যদিও শিশুটিকে অন্য দরজা দিয়ে যেতে বলা হয়েছিল।
গ্রেটা আরও জানান, চার মাসের বাচ্চাটির জন্য ৩০০ ইউরো দিয়ে পাস কিনতে বলা হয় তাকে। সেটাও নাকি তিনি দিতে রাজি হয়েছিলেন। তখন আয়োজকদের প্রতিনিধি উল্লেখ করে, পাস পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে ৪৮ ঘণ্টা লাগতে পারে। এরপরই তাকে ভবন থেকে সরে যেতে বলা হয়।  
ব্রিটিশ এই নির্মাতা সাংবাদিকদের বলেছেন, ‌‘আমার ছবিটির গল্প একজন কমবয়সী একাকী মাকে ঘিরে। লেখক হিসেবে জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে সে। সেই ছবির পরিবেশক খুঁজতে এসে একজন মা হিসেবে কান উৎসবে দুর্ব্যবহারের শিকার হলাম।’
যদিও গত এপ্রিলে কান উৎসব কর্তৃপক্ষ ও এর বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম শিশুসন্তানের মা-বাবার জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরির জন্য নতুন পদক্ষেপের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে বুয়া ও শিশুকে বিনামূল্যে পাস বিতরণ, বুকের দুধ খাওয়ানো ও পোশাক পরিবর্তনের কক্ষ রাখার কথা ছিল। সব মিলিয়ে শিশু কর্নার থাকবে বলে জানানো হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ মে) কান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ নারী পরিচালক ও তার শিশুসন্তানকে ভুলক্রমে ঢুকতে দেওয়া হয়নি। তারা বিষয়টির সমাধান করছেন বলে আশ্বাস দেন। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প