কানসৈকতে ঝলমলে প্রিয়াঙ্কা

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
১৭ মে ২০১৯, ১০:৪২আপডেট : ১৭ মে ২০১৯, ১৪:৪৩

কানসৈকতে ঝলমলে প্রিয়াঙ্কা
রূপের জাদু নিয়ে প্রথমবার কানসৈকতে হাজির প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণ ফরাসি উপকূলেও তিনি দেখিয়ে দিলেন, লালগালিচার রানি কাকে বলে!

কালো ও সোনালি রঙের মিশেলে কাঁধখোলা গাউনে অসম্ভব সুন্দর লাগছিল তাকে। এ অলৌকিক সৌন্দর্য দেখে কেউ জ্ঞান হারালেও অস্বাভাবিক লাগতো না!
বাঁ-পা দেখানো জমকালো পোশাকটি এঁকেবেঁকে লালগালিচা ছুঁয়ে থাকে। দেখে মনে হবে এর মাঝে মিটিমিটি তারা জ্বলছে! বাঁ-কাঁধ বেয়ে নেমে আসা ঢেউ খেলানো চুলের রঙের সুবাদে তাকে একইসঙ্গে স্বর্ণকেশী ও শ্যামাঙ্গিনী বলা যায়। রুপালি কানের দুল ও হীরার আংটি পরায় তার গ্ল্যামার বেড়ে গেছে। আইলাইনার, লিপস্টিক আর কালো হিল তো ছিলই। সব মিলিয়ে পরতে পরতে অসাধারণ লেগেছে তাকে। তাই সব আলো কেড়েছেন তিনি।  তার স্টাইলে চোখ আটকে গেছে সবার! এমন দ্যুতিময় সম্ভবত কখনও লাগেনি তাকে। লাগবে কী করে, এর আগে তো সামনাসামনি এই রূপবতীকে কখনও দেখিনি!
কানসৈকতে ঝলমলে প্রিয়াঙ্কা সুইস অলঙ্কার প্রতিষ্ঠান চপার্ডের প্রতিনিধি হিসেবে এসেছেন প্রিয়াঙ্কা। কানে প্রথমবার পা রেখে দারুণ উচ্ছ্বসিত ৩৬ বছর বয়সী এই তারকা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেই তা বোঝা যায়। বৃহস্পতিবার এই সামাজিক যোগাযোগমাধ্যমে কানে তোলা প্রিন্সেস ডায়ানা, গ্রেস কেলি ও সোফিয়া লরেনের একটি করে সাদাকালো ছবি শেয়ার দেন তিনি।
প্রিয়াঙ্কা ছাড়া বৃহস্পতিবার বলিউড অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রনৌত কানের লালগালিচায় হেঁটেছেন। এর আগের দিন এসেছিলেন হিনা খান। হুমা কুরেশি ও ডায়ানা পেন্টির নাম যোগ হবে তালিকায়।
বৃহস্পতিবার (১৬ মে) বিশ্বসংগীতের কিংবদন্তি স্যার এলটন জনের জীবনীভিত্তিক ছবি ‘রকেটম্যান’ ছবির গালা স্ক্রিনিংয়ের লালগালিচায় আলো ছড়ান তিনি। ফ্রান্সের কানে পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল এই আয়োজন। গত ১৪ মে কান উৎসবের ৭২তম আসরের উদ্বোধন হয়। দক্ষিণ ফরাসি উপকূলে এই বৈশ্বিক আসর চলবে আগামী ২৫ মে পর্যন্ত। কানসৈকতে ঝলমলে প্রিয়াঙ্কা

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প