ভয়ঙ্কর সব খেলায় জোভান-মুন!

বিনোদন রিপোর্ট
২০ মে ২০১৯, ১২:১৫আপডেট : ২০ মে ২০১৯, ১৫:৪৮

জোভান ও মুন অর্ণব ও মাহা খুব ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু ছোটবেলা থেকেই একটা অদ্ভুত খেলায় জড়িয়ে পড়ে তারা। খেলাটা ছিল একে অপরকে ভয়ঙ্কর ও বিপজ্জনক সব কাজের চ্যালেঞ্জ দেওয়া।

তারা প্রতিজ্ঞা করেছিল, কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে অপরজন অবশ্যই সেটা পূরণ করবে। ডেয়ারের এই খেলা থেকেই হঠাৎ তাদের জীবনে খুব সিরিয়াস একটি ঘটনার দিকে মোড় নেয়, যা তাদের সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দেয়।
রোমান্টিক-থ্রিলারধর্মী এই শর্টফিল্মটি নাম ‘ছায়া’। সিএমভির ঈদ আয়োজনের জন্য এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অর্ণব ও মাহা চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান আহমেদ ও জাকিয়া মুন।
জাকিয়া মুনের গল্পের ছায়া অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ।
ভিকি জাহেদ বলেন, ‘একটি ভালোবাসার গল্পকে উপজীব্য করে সাইকোলজিক্যাল থ্রিলারটি বানিয়েছি। ফিল্মটি জুড়েই একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বিরাজ করবে। মজার ব্যাপার হচ্ছে, দর্শকরা শেষ অবধি না দেখে বুঝতে পারবেন না কে নায়ক বা খলনায়ক।'
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্র জানায়, ঈদ উপহার হিসেবে শিগগিরই এটি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প