বাদ্যের তালে তালে কথা বলবেন তারা!

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৪:১২আপডেট : ২৩ মে ২০১৯, ১৬:৩৪

চঞ্চল, মম, ঈশিতা ও সেলিম প্রতি ঈদেই ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বর্ণাঢ্য আয়োজন থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।
এরমধ্যে অন্যতম চমক হিসেবে থাকছে ছন্দে-সুরে অভিনয়শিল্পীদের ব্যতিক্রমী আড্ডা। এ আড্ডায় দর্শকরা দেখবেন তারকাদের মুখে মুখে ছড়া আর ছন্দের দ্বন্দ্ব। এতে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতা।
শুধু তা-ই নয়, প্রথমবারের মতো এই তারকাদের বাদ্যের তালে তালে কথা বলতে দেখবেন দর্শকরা। সংগীতশিল্পী না হয়েও এই তারকারা উৎসাহের সঙ্গে নিজেরাই এই পর্বটিতে কণ্ঠ দিয়েছেন।
নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এই ব্যতিক্রমী পর্বে শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, তেমনি শিল্পীদের অভিনয়, বিষয় ও পরিবেশনায় দর্শকরাও ভিন্ন স্বাদ পাবেন। হানিফ সংকেতের সঙ্গে মিথিলা, অপূর্ব (মাঝ থেকে ডানে)
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প