শুটিংয়ে ফিরছেন শাবনূর

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১৪:৩২আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৮:০৪

শাবনূর, তিনি ছিলেন নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা। সময়ের পরিক্রমায় তিনি ঢালিউড থেকে দূরে, যাপন করছেন অন্য একটি জীবন। অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই। তবে এখনও তার ভক্তরা তার অভিনীত সিনেমা দেখতে চান।

সেকারণেই হয়তো তিনি আবারও ফিরেছিলেন লাইট-ক্যামেরার সামনে। ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতি শেষে আবার অভিনয়ে ফেরেন এই নায়িকা।

গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’র দৃশ্যধারণ শুরু হয়। মে মাসে অর্ধেকের বেশি সিনেমাটির দৃশ্যধারণ শেষ করে আবার সিডনিতে ফিরে যান শাবনূর। এরপর কেটে গেল ১৪ মাসেরও বেশি সময়। শাবনূর এদিকে, সিনেমার বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল গত বছরের ৮ আগস্ট থেকে। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে দেশেই ফিরতে পারেননি সে সময় শাবনূর।

অস্ট্রেলিয়া থেকে তিনি জানিয়েছিলেন, শুটিং করার অবস্থায় কেউ নেই। দেশের এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরে শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করবেন।  

তবে এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং শুরু করার কথা থাকলেও পরে জানা যায়, সম্মানীর কারণে শাবনূরের নতুন শিডিউল পাচ্ছেন না এই নির্মাতা। মাঝপথে থেমে গেছে ‘রঙ্গনা’র কাজ।

শাবনূরের পক্ষ থেকে জানানো হয়, নির্মাতা তার সঙ্গে নাকি কথা দিয়ে কথা রাখেননি। সব মিলিয়ে এমনও রটনা রটে, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে শাবনূর তার ভক্তদের আশ্বস্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি সিনেমাটিতে আজ করছেন। শাবনূর এরপর কেটে গেছে আরও কয়েক মাস। কিন্তু শুটিংয়ে ফেরার কোনও খবর পাওয়া যায়নি।  

এ বিষয়ে এই সিনেমার নির্মাতা আরাফাত বলেন, “কেউ কেউ বলার চেষ্টা করছেন, ‘রঙ্গনা’র শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন, তারপর শুরু হবে শুটিং। শাবনূর আপার সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমার শুটিং করার পরিকল্পনা আছে।”

এদিকে, শাবনূরও শুটিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন ঘনিষ্টজনদের কাছে, জানা গেছে এমনটাই।  

/সিবি/
সম্পর্কিত
নকল শাবনূরকে নিয়ে উদ্বিগ্ন আসল শাবনূর
নকল শাবনূরকে নিয়ে উদ্বিগ্ন আসল শাবনূর
এক কাপড়ে ঢাকায় আসতে হলো শাবনূরকে!
এক কাপড়ে ঢাকায় আসতে হলো শাবনূরকে!
অঞ্জনার প্রস্থানে স্মৃতিকাতর শাবনূর 
অঞ্জনার প্রস্থানে স্মৃতিকাতর শাবনূর 
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর